কুলাউড়ায় ত্রাণ বিতরণ করলেন ত্রাণমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের ঘাটেরবাজার এলাকার বন্যাদুর্গত লোকজনের মাঝে গতকাল ত্রাণ বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া l ছবি: প্রথম আলো
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের ঘাটেরবাজার এলাকার বন্যাদুর্গত লোকজনের মাঝে গতকাল ত্রাণ বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া l ছবি: প্রথম আলো

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী বলেছেন, দেশে খাদ্যের অভাব নেই। জলবায়ু পরিবর্তনের কারণে ১২ মাসের মধ্যে ৯ মাসই দেশের মানুষকে বিভিন্ন দুর্যোগের মোকাবিলা করতে হয়। বৃষ্টির সময় বৃষ্টি নেই, শীতের সময় শীত নেই। আগাম বৃষ্টি, বন্যা ও পাহাড়ি ঢল হলে কীভাবে এগোতে হবে, সরকার তার একটা পরিকল্পনা করছে।

গতকাল মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাকালুকি হাওরপারের ঘাটেরবাজার এলাকায় বন্যাদুর্গত ব্যক্তিদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

দুপুর ১২টার দিকে স্থানীয় মৌলভীবাজার-২ আসনের সাংসদ আবদুল মতিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ।