কুলাউড়ায় দুই ভুয়া সাংবাদিককে সাজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গত সোমবার দুই ভুয়া সাংবাদিককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর গ্রামের বাসিন্দা শামস উদ্দিন আহমদ (৪০) ও ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুর গ্রামের আবু রাইয়ান (৩৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম জালালাবাদ গ্রামে সোমবার বিকেলে একটি টিলা কাটার কাজ চলছিল। এ সময় শামস উদ্দিন ও আবু রাইয়ান সেখানে গিয়ে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সন্ধ্যাবাণী পত্রিকার প্রতিবেদক পরিচয়ে শ্রমিকদের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। সন্দেহ হওয়ায় স্থানীয় লোকজন ওই দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এরপর রাত সাড়ে নয়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাজমুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের সাজা দেন।