কুলাউড়ায় নবনির্বাচিত ইউপি সদস্য লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পরাজিত এক সদস্য প্রার্থীর সমর্থকেরা গতকাল বৃহস্পতিবার বিজয়ী সদস্যকে লাঞ্ছিত করেছেন।খোঁজ নিয়ে জানা গেছে, গত মঙ্গলবার কুলাউড়ার হাজিপুর ইউপি নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডে সদস্যপদে আবদুল মুনিম (মোরগ প্রতীক) নির্বাচিত হন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে আবদুল মুনিম ইউনিয়নের পাবই গ্রামে বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় করছিলেন। এ সময় পরাজিত সদস্য প্রার্থী তাহির আলীর সমর্থকেরা তাঁকে লাঞ্ছিত করেন। এ ঘটনায় পাবই গ্রামের পাঁচ শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে হামলাকারীদের ধাওয়া করে। এ নিয়ে ওই গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মাহমুদ আলী, সাবেক চেয়ারম্যান আবদুল কুদ্দুছ চৌধুরী ও কুলাউড়া থানার এসআই রজব আলী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।আবদুল মুনিম বলেন, ‘আমি কুশল বিনিময় করতে করতে আবদুল আহাদের বাড়ির সামনে গেলে তিনি কয়েকজন সঙ্গী নিয়ে আকস্মিকভাবে হামলা চালিয়ে আমাকে লাঞ্ছিত করেন। তাঁরা সন্ত্রাসী প্রকৃতির। এ চক্রের বিরুদ্ধে গ্রামবাসীর একাধিক মামলাও রয়েছে।’তাহির আলী বলেন, ‘একজন ইউপি সদস্যকে লাঞ্ছিত করা নিন্দনীয় কাজ। তবে হামলাকারী আবদুল আহাদ আমার সমর্থক—এ কথা ঠিক নয়।’মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও আবদুল আহাদকে পাওয়া যায়নি। তবে তাঁর ভাই আবদুল ওয়াদুদ বলেন, ‘আসলে মুনিমের সঙ্গী এক ব্যক্তির সঙ্গে বাগিবতণ্ডার একপর্যায়ে এ ঘটনা ঘটেছে।’