কুলাউড়ায় নবনির্বাচিত ইউপি সদস্য লাঞ্ছিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পরাজিত এক সদস্য প্রার্থীর সমর্থকেরা গতকাল বৃহস্পতিবার বিজয়ী সদস্যকে লাঞ্ছিত করেছেন।খোঁজ নিয়ে জানা গেছে, গত মঙ্গলবার কুলাউড়ার হাজিপুর ইউপি নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডে সদস্যপদে আবদুল মুনিম (মোরগ প্রতীক) নির্বাচিত হন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে আবদুল মুনিম ইউনিয়নের পাবই গ্রামে বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় করছিলেন। এ সময় পরাজিত সদস্য প্রার্থী তাহির আলীর সমর্থকেরা তাঁকে লাঞ্ছিত করেন। এ ঘটনায় পাবই গ্রামের পাঁচ শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে হামলাকারীদের ধাওয়া করে।