কুলাউড়ায় পথভোলা নারী ধর্ষণের শিকার দুই বখাটে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়ায় পথভোলা এক গৃহকর্মী নারী (৩০) ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ওই গৃহকর্মী বাদী হয়ে গত মঙ্গলবার রাতে কুলাউড়া থানায় একটি মামলা করেছেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই বখাটেকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার হওয়া বখাটেরা হলো আবদুল মোতালিব (২৬) ও এলাইছ মিয়া (২৬)। তাদের বাড়ি কুলাউড়া পৌর শহরের জয়পাশা এলাকায়।মামলার এজাহার, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই নারী ঢাকার গোলাপবাগ এলাকার একটি বাসায় গৃহকর্মীর কাজ করেন। রাসেল (১২) নামে তাঁর এক ছেলে আছে। হবিগঞ্জ শহরের একটি পরিবার ওই ছেলেকে শৈশব থেকে লালনপালন করছে।সূত্র জানায়, ছেলেকে দেখতে ওই নারী গত রোববার হবিগঞ্জে যান। পরদিন ঢাকায় ফেরার পথে শায়েস্তাগঞ্জ রেলস্টেশন থেকে তিনি ভুলে সিলেটগামী ট্রেনে উঠে পড়েন। রাত ১০টার দিকে কুলাউড়া জংশন রেলস্টেশনে পৌঁছার পর বিষয়টি বুঝতে পেরে তিনি নেমে যান। সেখানে তিনি টিকিট কেটে ঢাকাগামী ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় বখাটে মোতালিব ও এলাইছ জোর করে তাঁকে পাশের রেলওয়ে হাসপাতালের পেছনের একটি কক্ষে নিয়ে যায়। সেখানে তাঁকে রাতভর আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে চলে যায় বখাটেরা।