কুলাউড়ায় পুকুরে ডুবে মারা গেছে দুই ভাইবোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বিকেলে কর্মধা ইউনিয়নের ফটিগুলি গ্রামে এ ঘটনা ঘটে।মৃত শিশুরা হলো ফটিগুলি গ্রামের ইছাক মিয়ার ছেলে কুদ্দুছ মিয়া (৭) ও মেয়ে রেশমা বেগম (৬)।স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে রেশমা ও কুদ্দুছ তাদের বাড়ির পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা দুজনেই ডুবে যায়। খোঁজাখুঁজির পর স্বজনেরা পুকুরে দুই শিশুর লাশ দেখতে পান।দুই ভাইবোনের পানিতে ডুবে মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্মধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস শহীদ।