কুলাউড়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে গত রোববার রাতে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। একই রাতে আরেক শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা হয়েছে। এ সময় ডাকাতের হামলায় শিক্ষক এ কে এম মতিউর রহমান আহত হয়েছেন।কুলাউড়া থানা সূত্রে জানা গেছে, একদল ডাকাত রোববার দিবাগত রাতে ভাটেরা ইউনিয়নের রাধানগর গ্রামের ইতালিপ্রবাসী সিপার মিয়ার বাড়িতে হানা দেয়। ডাকাতেরা ঘরের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ৭০ হাজার টাকা, চার ভরি ওজনের সোনার গয়না ও মুঠোফোনের চারটি সেট লুট করে নেয়। অন্যদিকে ডাকাতেরা একই রাতে ইউনিয়নের মাইজগাঁও গ্রামে ভাটেরা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক এ কে এম মতিউর রহমানের বাড়িতে হানা দেয়। এ সময় এই শিক্ষক ডাকাতদলের ওপর চড়াও হলে ডাকাতেরা তাঁর মাথায় আঘাত করে। এতে তিনি আহত হন।