কুলাউড়ায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাময়িক বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন অনিয়মের অভিযোগে কুলাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাহাব উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, কার্যালয়ের ফাইল চুরি, তহবিল তছরুপ, শিক্ষকদের সঙ্গে তাচ্ছিল্যপূর্ণ ও অশোভন আচরণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি কার্যালয়ের কক্ষে না টাঙানোসহ মোট ১২টি অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।মৌলভীবাজার সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বায়েজিদ খান বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, এটি একটি প্রশাসনিক ব্যবস্থা।