কুলাউড়ায় বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে তরুণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিপু আহমেদ
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে কুলাউড়া পৌর শহরের বাদে মনসুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিপু আহমেদ (২০) ওই এলাকার বাসিন্দা মাখন মিয়ার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে কুলাউড়া পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। এ সময় অনেকেই মাছ ধরতে নেমেছেন। সোমবার রাত আটটার দিকে শিপুও জাল নিয়ে বাড়ির পাশে বন্যার পানিতে মাছ ধরতে যান। একপর্যায়ে বিষাক্ত সাপের কামড়ে তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী আজ মঙ্গলবার সকালে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শিপুর অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বন্যার পানিতে মাছ ধরার ক্ষেত্রে এলাকার লোকজনকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।