কুলাউড়ায় বিএনপির একাংশের আধা বেলা হরতাল আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবেদ রাজার মুক্তির দাবিতে আজ বুধবার তাঁর নিজ উপজেলা মৌলভীবাজারের কুলাউড়ায় আধা বেলা হরতাল ডেকেছে বিএনপির একাংশ। গত সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি গ্রেপ্তার হন।জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের নেতৃত্বাধীন বিএনপির একাংশ কুলাউড়ায় এই হরতালের ডাক দেয়। হরতালের সমর্থনে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা সদরে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল কুলাউড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।কুলাউড়া উপজেলা বিএনপির প্রচার সম্পাদক শেখ শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আবেদ রাজার মুক্তির দাবিতে আমরা বুধবার কুলাউড়ায় আধা বেলা হরতাল ডেকেছি।’