কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নওসাদ মিয়া (৪২) নামের একজন মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলার সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নওসাদ উপজেলার রাজনগর গ্রামের বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা গেছে, নওসাদ গতকাল বিকেল তিনটার দিকে সুলতানপুর গ্রামে তাঁর ভগ্নিপতি সেলিম মিয়ার নির্মাণাধীন বাড়িতে কাজ করছিলেন। এ সময় পানির পাম্পে বিদ্যুৎ লাইনের সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।স্থানীয় পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল লতিফ জানান, নওসাদ প্রতিদিন বোনের বাড়িতে গিয়ে কাজ করতেন। হঠাৎ করেই বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে তিনি মারা যান।কুলাউড়া থানার ওসি সেলিম নেওয়াজ বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার কথা শুনেছি। তবে কেউ আমাদের কাছে আসেনি।’