কুলাউড়ায় বৃদ্ধের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর পাহাড়ের কুলিটিলা এলাকা থেকে গত শনিবার রাতে আবদুল হাসিম (৬৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। একই ইউনিয়নের কামারকান্দি গ্রামের বাসিন্দা ওই বৃদ্ধ শনিবার দুপুরে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হন। কুলউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান চৌধুরী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।