কুলাউড়ায় ব্যবসায়ীর চার লাখ টাকা লুটের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়ায় গতকাল শনিবার সকালে দুর্বৃত্তরা আবদুল হাছিব (৫৫) নামের এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ চার লাখ টাকাসহ একটি মুঠোফোন সেট লুট করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ব্যবসায়ীর বাড়ি উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের ঢুলিপাড়া গ্রামে। স্থানীয় ব্রাহ্মণবাজারে তাঁর একটি মুদি দোকান আছে। এ ঘটনায় ব্যবসায়ীর পরিবারের পক্ষ থেকে কুলাউড়া থানায় একটি এজাহার দেওয়া হয়েছে।কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল চন্দ্র বণিক বলেন, পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।