কুলাউড়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউত্গাঁও ইউনিয়নের এক ব্যবসায়ীর বাড়িতে গত শুক্রবার রাতে ডাকাতি হয়েছে। পুলিশ এ ঘটনায় গৃহপরিচারিকাকে গ্রেপ্তার করেছে। পরিবারের দাবি, ডাকাতেরা স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল নিয়ে গেছে।ব্যবসায়ীর পরিবার ও পুলিশ সূত্র জানায়, ওই উপজেলার রাউত্গাঁও গ্রামের ব্যবসায়ী দুলাল আহমদ চৌধুরীর বাড়িতে একদল ডাকাত ওই দিন রাত আড়াইটার দিকে হানা দেয়। তারা ঘরের জানালা ভেঙে ভেতরে ঢোকে। পরে পরিবারের লোকজনকে প্রাণনাশের ভয় দেখিয়ে বাথরুমে আটকে রাখে। একপর্যায়ে তারা আলমারি ভেঙে ২০ ভরি স্বর্ণালংকার ও ৪০ হাজার টাকাসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল নিয়ে যায়।এ ঘটনায় দুলাল গতকাল শনিবার থানায় মামলা করেছেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য গৃহপরিচারিকা কুলসুম বেগমকে গ্রেপ্তার করেছে।