কুলাউড়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পাল্লাকান্দি গ্রামের ব্যবসায়ী মুহিবুর রহমানের বাড়িতে গত সোমবার গভীর রাতে ডাকাতি হয়েছে। পরিবারটির পক্ষ থেকে জানানো হয়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে মুখোশপরা একদল ডাকাত মুহিবুর রহমানের বাড়ির ফটক ও দরজা ভেঙে ঘরের ভেতর ঢোকে বাড়ির লোকজনকে হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে ফেলে। এরপর ডাকাতেরা আলমারি ভেঙে ৩০ ভরি স্বর্ণালংকার, নগদ দুই লাখ টাকা ও ছয়টি মুঠোফোনসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই)অকিল আহমেদ গতকাল মঙ্গলবার বিকেলে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।