কুলাউড়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি মামলা না করতে হুমকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া-জুড়ী সড়কের কুলাউড়া উপজেলার রামপাশা গ্রামে সাহিদুল ইসলাম নামের এক ব্যবসায়ীর বাড়িতে গত সোমবার গভীর রাতে ডাকাতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।ডাকাতেরা স্বর্ণালংকার, টাকাসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করেছে। চলে যাওয়ার সময় থানায় মামলা না করতে ডাকাতেরা হুমকিও দিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।