কুলাউড়ায় যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের ছকাপন গ্রামে যুক্তরাজ্য-প্রবাসী জয়নাল আবেদীন ওরফে হিরার বাড়িতে গত মঙ্গলবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল সেটসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে পরিবারেরা সদস্যরা দাবি করেছেন।জয়নাল আবেদীনের ছোট ভাই মাহবুবুর রহমানের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে ১৫-২০ জনের একদল মুখোশধারী ডাকাত ওই প্রবাসীর বাড়িতে হানা দেয়। কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রওশনুজ্জামান সিদ্দিকী গতকাল বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন।কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন গতকাল বিকেলে বলেন, ‘আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। এখনো মামলা হয়নি।’