কুলাউড়ায় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজে গতকাল বৃহস্পতিবার সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সভা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে কলেজের মিলনায়তনে অধ্যক্ষ মো. আবদুর রউফের সভাপতিত্বে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ আসনের সাংসদ মো. আবদুল মতিন। বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা।