কুলাউড়ায় সীমান্তে বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত চাতলাপুর স্থল ইমিগ্রেশন-সংলগ্ন ১৮৬৩ নম্বর সীমান্ত এলাকায় এ বৈঠক হয়। সীমান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাতলাপুর শুল্ক এলাকার আমদানি-রপ্তানি কার্যক্রম সহজকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে এই বৈঠক হয়। এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল তারিকুল ইসলাম খান ও বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন পানি সাগরের ডিআইজি ডিকে শর্মা।