কুলাউড়ায় সেগুনটিলা পানপুঞ্জির তিন আদিবাসী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সেগুনটিলা পানপুঞ্জির তিন আদিবাসী খাসিয়াকে গতকাল শনিবার জায়গা দখল করার অভিযোগে আটক করেছে বন বিভাগ। তাঁদের বন আইনে মামলা দিয়ে আদালতে চালান করা হয়েছে। এদিকে আদিবাসীরা অভিযোগ করেছেন, বন বিভাগের লোকজন বিনা কারণে পুঞ্জিতে কাজ করার সময় আদিবাসীদের মারধর করে ধরে নিয়ে গেছেন।