কুলাউড়ায় স্কুলছাত্র অপহরণের চেষ্টা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় স্কুলছাত্রকে অপহরণের চেষ্টাকালে কয়েছ আহমদ ওরফে নজরুল (৩০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আলী আমজদ উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র মিনহাজ উদ্দিন (১২) গত বৃহস্পতিবার দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল। পথে তিনজন লোক তার মুখ চেপে ধরে তাকে অপহরণের চেষ্টা চালায়। এ সময় আশপাশের লোকজন ছুটে গিয়ে ধাওয়া করে মিনহাজকে উদ্ধার এবং নজরুলকে আটক করে।