কুলাউড়ায় ৩ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল রেলওয়ে স্টেশনে গত রোববার রাতে একটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে ওই লাইনে প্রায় তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।কুলাউড়া রেলওয়ে সূত্রে জানা গেছে, রোববার রাত ১২টা ২০ মিনিটের দিকে সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও ইঞ্জিনসংলগ্ন বগির চাকা লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়; জালালাবাদ এক্সপ্রেস মাইজগাঁও স্টেশন ও কুশিয়ারা এক্সপ্রেস কুলাউড়া জংশনে আটকা পড়ে।