কুলাউড়ায় ‘ডাকাত’ সন্দেহে দুই ব্যক্তি আটক, থানা ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে গত শুক্রবার রাতে ‘ডাকাত’ সন্দেহে ইয়ামিছ আলী (৫৫) ও ফুরকান আলী (৪২) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁদের মুক্তির দাবিতে ইউনিয়নের বিলেরপার গ্রামের শতাধিক লোক গত শুক্রবার রাত ১১টার দিকে কুলাউড়া থানার সামনে অবস্থান নেয়। পরে পুলিশ তাদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২১ জুন গভীর রাতে হাজীপুরের বিলেরপার গ্রামের জহুর আলীর বাড়িতে ডাকাতি হয়। ডাকাতেরা টাকা, স্বর্ণালংকারসহ প্রায় সাত লাখ টাকার মালামাল লুট করে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে পরদিন কুলাউড়া থানায় মামলা হয়।মামলার তদন্ত কর্মকর্তা ও কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন হালদার জানান, ডাকাতিতে জড়িত সন্দেহে ১৯ আগস্ট বিলেরপারের লুৎফুর রহমানকে (২৭) স্থানীয় বাসিন্দারা আটক করে পুলিশে সোপর্দ করে। লুৎফুর ওই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। এ ছাড়া ইয়ামিছ ও ফুরকান নামের আরও দুজন জড়িত ছিলেন বলে জানান। ওই দুজনের বাড়িও একই এলাকায়।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান প্রথম আলোকে বলেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ইয়ামিছ ও ফুরকানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।