কুলিয়ারচর ছাত্রলীগের সম্মেলন হলো না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা ছাত্রলীগের সম্মেলন গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অবশেষে তা আর হয়নি। জেলার একজন সাংসদের নির্দেশে সম্মেলন পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব মো. কায়কোবাদ বলেন, ‘উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ভোটের মাধ্যমে কমিটি করার পরিকল্পনা ছিল। এ জন্য প্রস্তুত ছিলেন জেলার নেতারাও। কিন্তু আমরা আজ জানতে পারি, সম্মেলন স্থগিত করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে সম্মেলন হওয়ার সম্ভাবনা রয়েছে।’