কুলিয়ারচর-ঢাকা রুটে বিআরটিসি বাস ফের চলাচল শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে ঢাকা রুটে বিআরটিসি বাস চলাচল ফের শুরু হয়েছে। ছয় দিন বন্ধ থাকার পর গতকাল শনিবার থেকে বাস চলাচল শুরু হয়। বিআরটিসির কুলিয়ারচর কর্তৃপক্ষ জানায়, কেন্দ্রীয় কর্তৃপক্ষের নির্দেশে বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল সকাল সাতটার দিকে একটি বাস কুলিয়ারচর বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশে ও একই সময় ঢাকা থেকে একটি বাস কুলিয়ারচরের উদ্দেশে ছেড়ে যায়।