কুলিয়ারচরে এক কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদি ইউনিয়নের খালকারা কোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। আজ শনিবার সকাল পৌনে নয়টা থেকে ভোট গ্রহণ বন্ধ রাখা হয়।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ওই ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা চেয়ারম্যানের পাঁচটি ব্যালট বুক ছিনিয়ে নিয়ে যায়। এ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

এর জেরে ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত রাখা হয় বলে প্রিসাইডিং কর্মকর্তা বারী সিদ্দিক জানান।