কুলিয়ারচরে কৃষি কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার কুলিয়ারচরের ছয়সূতি বাজারসংলগ্ন নিজ বাড়ির পাশের একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। গতকাল সকালে বাড়ির পাশে একটি আমগাছের ডালে তাঁর মরদেহ ঝুলতে দেখা যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত মনিরুজ্জামানের মেয়ে ইতি বেগম বলেন, ‘বাবা আত্মহত্যা করতে পারেন, এমনটা কখনো মনে হয়নি। আমাদের ধারণা, বাবাকে খুন করা হয়েছে।’কুলিয়ারচর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল হক জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পরিবার সূত্র জানায়, মনিরুজ্জামান (৫০) মাইজভান্ডার শরীফ ছয়সূতি ইউনিটের সভাপতি ছিলেন।