কুলিয়ারচরে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের সংবর্ধনা দিল বিএনপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি গতকাল বুধবার বিকেলে স্থানীয় আগরপুর জি.সি উচ্চবিদ্যালয় মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি শরীফুল আলম সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নেতা ফজলুর রহমান।অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল মিল্লাত, ভৈরব উপজেলা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাদেক হোসেন, পৌর মেয়র হাজি শাহিন, সংবর্ধনা বাস্তবায়ন কমিটির সচিব এম এ হান্নান প্রমুখ। পরে চেয়ারম্যানদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।