কুলিয়ারচরে ব্যবসায়ীর লাশ উদ্ধার, স্ত্রী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার পশ্চিম গোবরিয়া গ্রাম থেকে গত শুক্রবার পোলট্রি ব্যবসায়ী মঞ্জু মিয়ার (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁর স্ত্রী শামসুন্নাহারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।মঞ্জু মিয়ার পরিবার সূত্র জানায়, মঞ্জু মিয়া প্রায় দিনই বাড়ির পাশের খামারে রাতযাপন করতেন। শুক্রবার রাতে খামারে থাকার জন্য ঘর থেকে বের হয়ে যান তিনি। সকালে খামারের ঘরে তাঁর মৃতদেহ পাওয়া যায়।কুলিয়ারচর থানার উপপরিদর্শক (এসআই) অলক কুমার দত্ত প্রথম আলোকে বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া তাঁর নাক ও কান দিয়ে রক্ত বের হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা হয়েছে।মঞ্জু মিয়ার পরিবারের সদস্যরা জানান, মঞ্জু মিয়ার সঙ্গে ২২ বছর আগে উপজেলার পিরিচপুর বাজার এলাকার শাসুন্নাহারের বিয়ে হয়। বিয়ের আট-দশ বছর পর থেকে স্বামীকে অপছন্দ করতে শুরু করেন শামসুন্নাহার। অভিযোগ রয়েছে, দুই বছর আগে এক যুবকের হাত ধরে ঘর ছাড়েন শামসুন্নাহার।