কুলিয়ারচরের চার ইউনিয়নে পাঁচ দিন বিদ্যুৎ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার চারটি ইউনিয়নের বাসিন্দারা পাঁচ দিন ধরে বিদ্যুিবহীন অবস্থায় আছে। এ কারণে উপজেলার ওই চার ইউনিয়নে সেচকাজ বিঘ্নিত হচ্ছে। দ্রুত বিদ্যুৎ পাওয়ার দাবিতে প্রায় প্রতিদিনই গ্রামে গ্রামে লোকজন মিছিল করছে। ভুক্তভোগী গ্রামবাসী জানান, গত সোমবার কুলিয়ারচরের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যায়। এ সময় সঞ্চালন লাইনের ওপর গাছপালা উপড়ে পড়ে। এরপর পল্লী বিদ্যুতের কুলিয়ারচর কার্যালয় থেকে উপজেলার ছয়সুতি, সালুয়া, ফরিদপুর ও গোবরিয়া আবদুল্লাহপুর ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। সেই থেকে ওই চার ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। পল্লী বিদ্যুৎ কুলিয়ারচর অঞ্চলের উপমহাব্যবস্থাপক খুরশেদ আলম জানান, দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করার জন্য আমাদের লোকজন কাজ করছে।