কুশপুত্তলিকা দাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপির সভাপতি এ কে এম ফারুক আহম্মেদ তালুকদারের কুশপুত্তলিকা দাহ করেছে নওমালা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। পরে তাঁকে (ফারুক) দল থেকে বহিষ্কারের দাবিতে গতকাল বুধবার উপজেলার নওমালা নগরের হাট এলাকায় শতাধিক নেতা-কর্মী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরের হাট এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নওমালা আবদুর রশিদ খান ডিগ্রি কলেজের সামনে এসে শেষ হয়।