প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের রাজনগর-বালাগঞ্জ সড়কের বালাগঞ্জ তুলাপুর খেয়াঘাট বাজার এলাকায় কুশিয়ারা নদীর ওপর শাহজালাল সেতু নির্মাণের দাবিতে গতকাল সোমবার মানববন্ধন হয়েছে। শাহজালাল ব্রিজ বাস্তবায়ন পরিষদ এই মানববন্ধনের আয়োজন করে। গতকাল বিকেলে শাহজালাল ব্রিজ বাস্তবায়ন পরিষদের উদ্যোগে কুশিয়ারা নদীর তীরে তুলাপুর খেয়াঘাট বাজার এলাকায় মানববন্ধন হয়েছে। মানববন্ধন কর্মসূচিতে রাজনগর, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলার অন্তত ৩০টি গ্রামের দুই হাজার মানুষ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন অংশগ্রহণ করে। এ ছাড়াও মানববন্ধনে অংশ নেন রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমার লইলুছ, সাবেক চেয়ারম্যান ও রাজনগর উপজেলা বিএনপির সভাপতি জামি আহমদ, বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মতিন প্রমুখ।