কুশিয়ারার পানিতে প্লাবিত কয়েক গ্রাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের কাকরদিয়া এলাকায় কুশিয়ারা নদীর পার ও গ্রামের রাস্তা ভেঙে প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম। ডুবে গেছে আমন ধানের খেত। সড়কের ওপর পানির তীব্র স্রোতে ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রীবাহী যানবাহন। ছবিগুলো কাকরদিয়া এলাকা থেকে আজ শনিবার (২৯ আগস্ট ২০১৫) তুলেছেন আনিস মাহমুদ।

কুশিয়ারা নদীর পানি ঢুকে যাচ্ছে গ্রাম এলাকায়। ঝুঁকি নিয়ে চলছে যাত্রীবাহী যানবাহন।

সড়ক বেয়ে পানি প্রবেশ করছে গ্রামাঞ্চলে। সড়ক পানিতে থই থই।

পানির তোড়ে বিকল হয়ে পড়েছে সিএনজিচালিত অটোরিকশা।

ভেসে গেছে ফসলাদি।

পানির তোড়ে ভেসে গেছে গ্রামের রাস্তা।

শিশু-কিশোরেরা সড়কের পানিতে দাপাদাপি করছে।

পানির তোড়ে আসা মাছ শিকারে নেমে গেছে গ্রামবাসী।

কুশিয়ারা নদীর পানিতে ভেসে গেছে বসতবাড়ি ও এলাকা।