কুষ্টিয়া মডেল থানায় নতুন ওসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া মডেল থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দিয়েছেন বিপ্লব কুমার নাথ। ১৫ আগস্ট শোক র‍্যালি শেষে সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী সবুজ হোসেন নিহত হওয়ার পরদিন ওই থানার ওসি আবদুল খালেককে প্রত্যাহার করা হয়েছিল।

নতুন ওসি বিপ্লব কুমার নাথ আজ বুধবার বিকেল তিনটায় কাজে যোগ দিয়েছেন। মুঠোফোনে তিনি নিজেই প্রথম আলোকে এ কথা নিশ্চিত করেছেন। এর আগে তিনি ঝিনাইদহ সদর থানায় ছিলেন বলে জানান।

শোক র‍্যালি শেষে সংঘর্ষের ঘটনার প্রত্যক্ষদর্শীদের ভাষ্য এবং ভিডিও ফুটেজ থেকে দেখা গেছে, ওই সময় ঘটনাস্থলের ৩০-৩৫ ফুট দূরেই অবস্থান করছিলেন তৎ​কালীন ওসি আবদুল খালেকসহ পুলিশের একটি দল। দায়িত্বে গাফিলতির কারণে তাঁকে প্রত্যাহার করে খুলনা রেঞ্জে সংযুক্ত করা হয়।

এ ছাড়াও গতকাল মঙ্গলবার ওই থানার দুই কর্মকর্তাসহ আরও চার পুলিশ সদস্যকে বদলি করা হয়েছে। থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক শওকত হোসেনকে কুষ্টিয়া আদালতে, উপসহকারী পরিদর্শক আনোয়ার হোসেনকে মিরপুর থানার আওতাধীন কাকিলাদহ পুলিশ ক্যাম্পে, কনস্টেবল আনোয়ার হোসেনকে দৌলতপুর থানার পিপুলবাড়িয়া ক্যাম্পে ও বকসি একরামুল হককে একই থানার আওতাধীন তেকালা ক্যাম্পে বদলি করা হয়েছে।

আরও জানতে ক্লিক করুন