কুষ্টিয়ায় ট্রলির চাপায় সাংবাদিকের মৃত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহিনুল ইসলাম
শাহিনুল ইসলাম

কুষ্টিয়া শহরতলির মোল্লাতেঘরিয়া এলাকায় ট্রলির ধাক্কায় শাহিনুল ইসলাম (৩৮) নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
শাহিনুল কুষ্টিয়ার দৈনিক দেশতথ্য নামের একটি পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক ও দেশকাল পত্রিকার জেলা প্রতিনিধি ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে করে শাহিনুল যাচ্ছিলেন। মোল্লাতেঘরিয়া এলাকায় মণ্ডল ফিলিং স্টেশনের সামনে বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়া চিনিকলের আখ পরিবহনের একটি ট্রলি উল্টো পথে এসে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।