কুষ্টিয়ায় বিএনপির সেই নেতা বহিষ্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দশম জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসন থেকে মনোনয়নপত্র তোলায় দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি নুরুজ্জামান হাবলু মোল্লাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত বুধবার বিকেল চারটার দিকে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে নুরুজ্জামান মোল্লার পক্ষে ফিরোজ হোসেন নামের এক ব্যক্তি মনোনয়নপত্র তোলেন। গতকাল বৃহস্পতিবার সকালে দৌলতপুর উপজেলা বিএনপির এক জরুরি সভায় তাঁকে বহিষ্কারের সুপারিশ করা হয়।