কুষ্টিয়ায় বোমা বিস্ফোরণে দুই ভাই আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বোমা বিস্ফোরণে দুই ভাই আহত হয়েছেন। গত রোববার উপজেলার আমলা কুর্শাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। তাঁরা হলেন একই গ্রামের চফিজ উদ্দিনের ছেলে হাসান আলী (৩২) ও রতন আলী (২৮)।

পুলিশের ভাষ্যমতে, রোববার রাত আটটার দিকে আমলা কুর্শাবাড়িয়া গ্রামে নিজ বাড়িতে বসে হাসান ও রতন বোমা তৈরি করছিলেন। এ সময় অসাবধানতাবশত একটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে তাঁদের হাত ও শরীরের কয়েক জায়গায় ক্ষতের সৃষ্টি হয়।