কুষ্টিয়ায় যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরের দেশওয়ালী পাড়া থেকে গতকাল রোববার অস্ত্র ও আটটি পাসপোর্টসহ তানভীর আহমেদ (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যা ব। তানভীর দেশওয়ালী পাড়ার বাসিন্দা। দুপুরে র্যা ব-১২ কুষ্টিয়া ক্যাম্পে সংবাদ সম্মেলনে র্যা বের কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে মুজিবের দেওয়া ভাষ্যমতে, গতকাল ভোরে দেশওয়ালী পাড়ায় র্যা ব অভিযান চালিয়ে তানভীরকে তিনটি গুলিভর্তি ম্যাগাজিন, একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিনসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর ঘর তল্লাশি করে একটি ছুরি, একটি হাতুড়ি ও বিভিন্ন ব্যক্তির নামে করা আটটি পাসপোর্ট জব্দ করা হয়।