কুষ্টিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামে মানিক হোসেন (২৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার ঘরের শয়নকক্ষ থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। মানিক একই গ্রামের আফজাল মালিথার ছেলে।

 মানিকের চাচি মনোয়ারা খাতুন জানান, বসতবাড়ির জমি ভাগাভাগি নিয়ে গত বুধবার সন্ধ্যায় মানিকের সঙ্গে তাঁর বাবা আফজাল মালিথা ও সৎমা নাসিমার ঝগড়া হয়। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রতিবেশীরা ঘরের আড়ার সঙ্গে লাশ ঝুলতে দেখে থানায় খবর দেন।

কুষ্টিয়া মডেল থানার ওসি বেলায়েত হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়। জিজ্ঞাসাবাদের জন্য মানিকের স্ত্রী ও সৎমাকে থানায় আনা হয়েছে।