কুষ্টিয়ায় সড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই দফা বাস্তবায়নের দাবিতে আবারও কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেছেন কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাঁরা কুষ্টিয়া শহরের মজমপুর রেলগেট এলাকায় এ অবরোধ করেন।
অবরোধ চলাকালে পলিটেকনিক ইনস্টিটিউটের কয়েক শ শিক্ষার্থীসহ শিক্ষকেরা অংশ নেন। আধা ঘণ্টা পর তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক ঘুরে পলিটেকনিকে ফিরে যান। মজমপুর রেলগেট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ (বাকাছাপ) কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট শাখার আহ্বায়ক শরিফুল ইসলাম ডিপ্লোমা প্রকৌশলীদের পদের নাম পরিবর্তনের গেজেট প্রকাশের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।