কুষ্টিয়ার সেই শিক্ষককে গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার আলোচিত স্কুলশিক্ষক হেলাল উদ্দীন ওরফে পান্নাকে গতকাল সোমবার বিকেলে কুষ্টিয়ায় গোয়েন্দা শাখা কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে তাঁকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়।
গত শনিবার সন্ধ্যায় রাজধানীর মোহামঞ্চদপুর এলাকা থেকে পান্নাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ তাঁকে কুষ্টিয়ায় গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, পর্নোগ্রাফি আইনে করা মামলায় গ্রেপ্তারকৃত মনিরুল ইসলামকে গতকাল সোমবার এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তাঁকে জেলা গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ মামলার প্রধান আসামি শিক্ষক হেলাল উদ্দীনকেও প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানতে চাইলে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, মামলার প্রধান আসামি হেলালের ব্যক্তিগত ল্যাপটপ ও মুঠোফোন উদ্ধারের চেষ্টা চলছে।
আগামীকাল (আজ মঙ্গলবার) আইন অনুযায়ী রিমান্ডের আবেদন করে তাঁকে আদালতে হাজির করা হবে।