কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে ফের অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধুলার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছয়মাইল নামক স্থানে স্থানীয় জনগণ কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক আবারও অবরোধ করেছে। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অবরোধ চলে।এলাকাবাসীর অভিযোগ, ছয় মাস ধরে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বেহাল দশা। দেড় মাস আগে সড়কের কার্পেটিংয়ের উপরিভাগ তুলে ফেলা হয়। বেহাল সড়কে প্রতিদিন উত্তর ও দক্ষিণাঞ্চলের কয়েক হাজার যানবাহন চলাচল করে। সংস্কার না হওয়ায় এ সড়কের প্রচণ্ড ধুলা হয়। তাই বাধ্য হয়ে তাঁরা রাস্তায় নেমেছেন। এলাকাবাসী জানান, রাস্তার ধুলার কারণে তাঁদের শ্বাস নিতে কষ্ট হয়। এ কারণে অনেকে অসুস্থ হয়ে পড়েছে। তাই ঘরের জানালা সারাক্ষণ বন্ধ রাখতে হয়।কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক সংস্কারের দাবিতে গত ছয় মাসে চারবার পরিবহন ধর্মঘট ডাকা হয়। গত শনিবার আটমাইলে জনগণ একই দাবিতে সড়ক অবরোধ করে। সেদিন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের আশ্বাসে জনগণ অবরোধ প্রত্যাহার করে নেয়।