কুষ্টিয়া ও পাংশায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গত রোববার অবৈধ যান করিমনের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। একই দিন রাজবাড়ীর পাংশা উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়।দৌলতপুর-মিরপুর সড়কের দৌলতপুর উপজেলার আন্দালবাড়িয়া এলাকায় রোববার রাত ৯টার দিকে শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান করিমনের ধাক্কায় স্বপ্না (৫) নামের এক শিশু নিহত হয়। এ সময় সে তাঁর বাবা শিপন আলীর সঙ্গে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। তাঁদের বাড়ি আন্দালবাড়িয়া গ্রামে।রাজবাড়ীর পাংশা উপজেলার গান্ধীমারা এলাকায় রোববার রাত ১১টার দিকে সিএনজিচালিত অটোরিকশার চাপায় শহীদ ফকির (৪০) নামের একজন নিহত হয়েছেন। তিনি কালুখালী উপজেলার কাটাবাড়িয়া এলাকার জনাব আলীর ছেলে।