কুষ্টিয়া ও ভেড়ামারায় মনোনয়নপত্র তুললেন আ.লীগের দুই নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর ও ভেড়ামারা পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দুই নেতা মনোনয়ন উত্তোলন করেছেন। এ ছাড়া এই দুটি পৌরসভায় ৬৬ জন কাউন্সিলর পদে মনোনয়ন তুলেছেন।
কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও কুষ্টিয়া পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মুজিব উল ফেরদৌস বলেন, কুষ্টিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে রবিউল ইসলামের পক্ষে তাঁর ছেলে মনোনয়ন উত্তোলন করেছেন। এ ছাড়া কাউন্সিলর পদে ৫৩ জন মনোনয়ন তুলেছেন।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা শান্তি মণি চাকমা বলেন, ভেড়ামারায় মেয়র পদে বর্তমান মেয়র শামীমুল ইসলাম ওরফে ছানার পক্ষে একজন মনোনয়ন তুলেছেন।
রবিউল ইসলাম কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও শামীমুল ইসলাম ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।