কুষ্টিয়া ও মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় ট্রাকচাপায় বৃদ্ধা এবং মাদারীপুরের রাজৈরে দুটি নছিমনের মুখোমুখি সংঘর্ষে এক নারীশ্রমিক নিহত হয়েছেন।গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের চৌড়হাস এলাকায় ট্রাকের চাপায় নিহত বৃদ্ধার (৬৫) পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় জনতা ট্রাকসহ চালক ও চালকের সহকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ফরিদপুর থেকে একটি খালি ট্রাক বেপরোয়াভাবে পাবনা যাওয়ার পথে কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড়ে ওই বৃদ্ধাকে চাপা দেয়। মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট-কবিরাজপুর সড়কে বুধবার সকালে দুটি নছিমনের মুখোমুখি সংঘর্ষে শ্রমিক কাজলী মাঝি (৩৪) ঘটনাস্থলেই মারা যান। তিনি টেকেরহাট এলাকার সুভাষ মাঝির স্ত্রী। এ ঘটনায় আরও পাঁচ যাত্রী আহত হয়।