কুষ্টিয়া ও মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া ও মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে ও গতকাল বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামের কাপড় ব্যবসায়ী লিয়াকত আলী (৬০) ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামের বাদল হোসেন (৪৫)।
গতকাল সকাল সাড়ে আটটায় দৌলতপুর উপজেলার হোসেনাবাদ বাজারের পশ্চিম পাশে দ্রুতগামী একটি ট্রাককের ধাক্কায় বিপরীত দিক থেকে আসা সাইকেল আরোহী বাদল হোসেন প্রাণ হারান। এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় মেহেরপুর পশুহাট থেকে নছিমনযোগে বাড়ি যাওয়ার পথে গাংনী উপজেলার গাড়াডোব বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে প্রাণ হারান লিয়াকত আলী।