কুষ্টিয়া-খুলনা মহাসড়কে বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংঘর্ষের আশঙ্কায় গতকাল শুক্রবার সকাল থেকে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে ছুটির দিনে দুর্ভোগে পড়েছে উত্তর ও দক্ষিণাঞ্চলের চলাচলকারী মানুষ। গত বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহে কুষ্টিয়ার একটি বাস পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক সমিতি, মালিক গ্রুপ ও শ্রমিক ইউনিয়নের নেতারা বাস বন্ধের ঘোষণা দেন।কুষ্টিয়া বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল ফজল সেলিম প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহের শৈলকুপা ভাটইবাজার নামক স্থানে কুষ্টিয়ার গড়াই পরিবহন এক মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে ওই মোটরসাইকেলের পেছনে থাকা এক নারী যাত্রী নিহত হন। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন বাসটি জ্বালিয়ে দেয়। গাড়ি পোড়ানোর প্রতিবাদে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক সমিতি।