কুষ্টিয়া চিনিকলে আখমাড়াই শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া চিনিকলে আখমাড়াই শুরু হয়েছে। এবার ৭০ হাজার মেট্রিক টন আখমাড়াই করে ৪ হাজার ৮০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেল চারটায় প্রধান অতিথি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (উৎপাদন ও প্রকৌশলী) মাহবুবুর রহমান ২০১৬-১৭ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন।
এ সময় প্রধান অতিথি মাহবুবুর রহমান বলেন, গত বছরের তুলনায় এবার দেশে অনেক আখ চাষ হয়েছে। চিনিকলগুলো আরও লাভজনক ও টিকিয়ে রাখতে আখ চাষে কৃষকদের আরও উদ্বুদ্ধ করার তাগিদ দেন তিনি। এ জন্য এলাকার মানুষের সচেতনতা বৃদ্ধি করতে হবে।
উদ্বোধনের আগে চিনিকল কারখানা চত্বরে বেলা তিনটায় আলোচনা ও দোয়া মাহফিল হয়।