কুষ্টিয়া চিনিকলের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা যথাযথ অনুসরণ না করার অভিযোগে কুষ্টিয়া চিনিকল কর্তৃপক্ষের বিরুদ্ধে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুষ্টিয়া ইউনিট কমান্ড মামলা দায়ের করেছে। সোমবার বিকেলে কুষ্টিয়া সদর সহকারী জজ আদালতে মুক্তিযোদ্ধা কমান্ডার নাছিম উদ্দিন আহমেদ অনিয়মের অভিযোগে মামলাটি করেন। নাছিম উদ্দিন আহমেদের আইনজীবী অনুপ কুমার নন্দী বলেন, আদালত অভিযোগটি আমলে নিয়ে কুষ্টিয়া চিনিকল কর্তৃপক্ষকে নিয়োগ-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র আগামী ১৫ অক্টোবরের মধ্যে আদালতে তলব করেন।মামলা সূত্রে জানা যায়, সরকারের ঘোষণা অনুযায়ী সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে শতকরা ৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণের বিধান রয়েছে। কুষ্টিয়া চিনিকল কর্তৃপক্ষ গত ২৯ এপ্রিল দুটি জাতীয় দৈনিকে দুটি নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন পদে ২৩২ জন লোক নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। এর মধ্যে ৬৯ জন মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়ার কথা থাকলেও চিনিকল কর্তৃপক্ষ ৩২ জনকে নিয়োগ দিয়েছে। তা ছাড়া নিয়োগ পাওয়া ওই ৩২ জন মুক্তিযোদ্ধাদের সন্তান কি না তাও জানানো হয়নি। বাকি ৩৭ জনের নিয়োগ মুক্তিযোদ্ধা কোটায় বাস্তবায়ন করার দাবিতে এ মামলা দায়ের করা হয়।কুষ্টিয়া চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান বলেন, নিয়ম মেনেই সবকিছু করা হয়েছে। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা নেতাদের সঙ্গে আলোচনা চলছে।