কুষ্টিয়া জেলা পূজা উদ্যাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করে কুষ্টিয়ায় বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। ছবিটি গতকাল শহরের গোপীনাথ জিউর মন্দির থেকে তোলা l প্রথম আলো
মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করে কুষ্টিয়ায় বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। ছবিটি গতকাল শহরের গোপীনাথ জিউর মন্দির থেকে তোলা l প্রথম আলো

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে কুষ্টিয়া শহরের এন এস রোডে শ্রীশ্রী গোপীনাথ জিউর মন্দিরে এ সম্মেলন হয়।
এর আগে সকাল ১০টায় একই জায়গায় শুভ বিজয়া পুনর্মিলনীতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সাংসদ মাহবুব উল আলম হানিফ।
বিজয়া পুনর্মিলনীতে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি অনুপ কুমার নন্দীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি জয়ন্ত সেন, সাংগঠনিক সম্পাদক শুভাশীষ বিশ্বাস, দপ্তর সম্পাদক বিপ্লব কুমার দে, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল, পৌর মেয়র আনোয়ার আলী, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সভাপতি রবিউল ইসলাম, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুর রশীদ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কুষ্টিয়া শাখায় নরেন্দ্রনাথ সাহাকে সভাপতি ও তরুণ কান্তি চাকীকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি জয়ন্ত সেন।